জবাবদিহিতামূলক প্রতিশ্রুতি পূরণ করতে চাই: পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় সেবক হয়ে জনগণের

2024-06-13T18:55:26+00:00
2024-06-13T18:55:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
জবাবদিহিতামূলক প্রতিশ্রুতি পূরণ করতে চাই: পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৬:৫৫ পিএম 
জবাবদিহিতামূলক প্রতিশ্রুতি পূরণ করতে চাই: পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় সেবক হয়ে জনগণের সেবা করার কথা বলেন। আপনারাও সেবক হিসেবে জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবেন। জাল যার জলা তার, দলিল যার জমি তার, দায়িত্বশীল জনপ্রতিনিধি, আদর্শবান নেতৃত্ব ও স্বচ্ছ জবাবদিহিতামূলক প্রশাসনের প্রতিশ্রুতি আমরা পূরণ করতে চাই।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি।

সিংড়ার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়ের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করবেন। জনপ্রতিনিধির দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সাথে পালন করবেন। সিংড়াবাসীদেরকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেগুলো পূরণ করবেন, আপনাদের কাছে আমার সেই প্রত্যাশা থাকবে। কিছুদিন আগেই আমাদের সিংড়াতে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। যার কারণে ৪টি ইউনিয়নের প্রায় ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা সকলে মিলে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে চিহ্নিত করবেন যাতে আমি আপনাদেরকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা যথাযথভাবে পৌঁছে দিতে পারি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান কামরান, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিসুর রহমান লিখন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আকবর আলী প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   প্রতিমন্ত্রী-জুনাইদ আহমেদ পলক  সিংড়া-নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: