বান্দরবানে কেএনএফের আরও ৩ সদস্য গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে রুমা উপজেলা থেকে পাহাড়ে গজিয়ে ওঠা

2024-06-13T23:32:04+00:00
2024-06-13T23:32:04+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবানে কেএনএফের আরও ৩ সদস্য গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১১:৩২ পিএম 
বান্দরবানে কেএনএফের আরও ৩ সদস্য গ্রেফতার
বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে রুমা উপজেলা থেকে পাহাড়ে গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে গ্রেফতারকৃতদের আইনশৃঙ্খলার বাহিনী কঠোর পাহারায় বান্দরবান সদর থানা থেকে প্রিজন ভ্যানে করে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বান্দরবানের রুমা উপজেলার বাসিন্দা জন পল বম (২৭), লাল রুলাল খুপ বম (৫০) ও জনি লুসাই (৪১)।

সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১২ জুন) বান্দরবানে রুমা উপজেলা তাদের (কেএনএফ) সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করে যৌথবাহিনী সদস্যরা। এরপর আজ (বৃহস্পতিবার) বিকেলে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানায় দায়ের করা মামলায় ৩ আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরে ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনার পরে আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর এই অভিযানে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সাথে সাথে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। 

এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয় আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের নারীসহ ৯৯ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করে যৌথবাহিনী। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   কেএনএফের সদস্য গ্রেফতার  রুমা-বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: