সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুরের ডামুড্যায় সেপটি ট্যাংকের ভেতরে পাইপ বসিয়ে ময়লা অপসারণ করছিল মালেক ও লিটন নামে দুই পরিচ্ছন্নতা কর্মী। একজন অসতর্কতাবশত ট্যাংকের

2024-06-14T14:40:43+00:00
2024-06-14T14:40:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ২:৪০ পিএম 
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যায় সেপটি ট্যাংকের ভেতরে পাইপ বসিয়ে ময়লা অপসারণ করছিল মালেক ও লিটন নামে দুই পরিচ্ছন্নতা কর্মী। একজন অসতর্কতাবশত ট্যাংকের মধ্যে পড়ে গেলে অপরজন তাকে উদ্ধার করতে যায়। এরপর দুজনেই ট্যাংকের মধ্যে আটকে যায়। এ সময় বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) ভোরে উপজেলার উত্তর ডামুড্যা এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালেক শেখ (৩৫) বগুড়ার সোনাতালা এলাকার দুলু শেখের ছেলে ও লিটন ব্যাপারী (৪৫) একই এলাকার আফসার বেপারীর ছেলে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে উত্তর ডামুড্যার আনোয়ার সরদারের সেপটি ট্যাংক পরিষ্কার করছিলেন পরিচ্ছন্নকর্মী মালেক শেখ ও লিটন বেপারী। এ সময় মোটর যন্ত্র দিয়ে সেপটি ট্যাংকের ময়লা পরিষ্কার করছিলেন তারা। মোটরে সমস্যা দেখা দিলে পরিচ্ছন্নতা কর্মী লিটন সেপটি ট্যাংকে নামেন। তার সাড়াশব্দ না পেয়ে মালেকও ট্যাংকে নামেন। অনেক সময় তাদের সাড়াশব্দ না পেয়ে তাদের সঙ্গে আসা ভ্যানচালক বিপ্লব ও তার সহযোগী বাড়ির মালিককে বিষয়টি জানান।

বাড়ির মালিক মোবাইলে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে মালেক ও লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, সেপটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মালেক ও লিটন নামে দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সেপটি ট্যাংক পরিষ্কার-মৃত্যু  শরীয়তপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: