পাবনায় ঈদ আনন্দ ছড়িয়ে দিতে অসহায় দরিদ্রদের মাঝে অর্থ প্রদান

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় সংসদের ঐচ্ছিক তহবিল থেকে পাবনা পৌর এলাকার দুই শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান

2024-06-15T15:21:32+00:00
2024-06-15T15:21:32+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনায় ঈদ আনন্দ ছড়িয়ে দিতে অসহায় দরিদ্রদের মাঝে অর্থ প্রদান
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ জুন, ২০২৪, ৩:২১ পিএম 
পাবনায় ঈদ আনন্দ ছড়িয়ে দিতে অসহায় দরিদ্রদের মাঝে অর্থ প্রদান
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় সংসদের ঐচ্ছিক তহবিল থেকে পাবনা পৌর এলাকার দুই শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

শনিবার (১৫ জুন) দুপুরে দলীয় কার্যালয়ে পৌর এলাকার দুইশাধিক অসহায় কর্মহীন দরিদ্রদের মাঝে নগদ ২ লাখ ১১ হাজার টাকা অর্থ বণ্টন করেন।

আসন্ন ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতেই এ নগদ অর্থ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন এমপি প্রিন্স। ঈদে যেনো কারো মুখ মলিন না থাকে, সবাই যেনো আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে এই দিকটিকে মাথায় রেখেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমান সরকারের সময়ে কোন মানুষ যেনো ঈদ উৎসব ও আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই প্রচেষ্টা থেকেই প্রতিবছরই অসহায়দের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। এই ধারাবাহিকতা বজায়ে রাখতে অসহায়  মানুষের পাশে থাকার অঙ্গীকার পালনে বদ্ধপরিকর বলেও জানান এই সংসদ সদস্য।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি ও সুবিধাভোগী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: