মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ জুন) রাতে উপজেলার চরফরাদি খৈলার বাড়ির সামনে

2024-06-16T14:09:00+00:00
2024-06-16T14:09:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ জুন, ২০২৪, ২:০৯ পিএম 
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ জুন) রাতে উপজেলার চরফরাদি খৈলার বাড়ির সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আহত মো. মোবারক হোসেন (৩৫) নামে ওই পুলিশ কনস্টেবলকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, শনিবার স(১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে এসআই দীন ইসলামের নেতৃত্বে পাকুন্দিয়া থানা পুলিশের ৬ সদস্যের একটি দল উপজেলার চরফরাদি এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। খুর্শিদ উদ্দিন নামে এক ব্যক্তিকে মাদকদসহ আটক করা হলে কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। 

এ সময় সন্ত্রাসীরা পুলিশ কনস্টেবল মোবারক হোসেনকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে খুর্শিদকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আহত পুলিশ কনস্টেবল মোবারক হোসেনকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় খুর্শিদ ও তার সহযোগী আতিকুল্লাহকে আটক করেছে পুলিশ। 

আহত পুলিশ সদস্য মোবারক হোসেনকে বুক, পিঠ হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মাদক কারবারির ছুরিকাঘাত  পুলিশ আহত  কিশোরগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: