নারায়ণগঞ্জের অংশ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ-তরুণী মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার (১৮ জুন) বিকেল পৌনে ৪টার সময় মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক অন্তর (২৫) এবং তার সঙ্গে থাকা তাজনেহার (১৮) নামে আরেক নারী। তবে তারা স্বামী স্ত্রী নয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হক।
তিনি বলেন, নিহত বাইক চালক অন্তর জামালপুর আর মেয়েটির গ্রামের বাড়ি পটুয়াখালী। তাদের দুপক্ষের পরিবারের কথা বলে নিশ্চিত হয়েছেন তাদের সম্পর্ক এবং পরিচয়।
ওসি আরও বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থাকা দুই আরোহী ছিটকে পরে গেলে দুজনেই ঘটনাস্থলে মারা যায়। পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্তে করতে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রয়েছে। নিহতদের পরিবারে লাশের খবর পেয়ে থানায় এসেছে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
সময়ের আলো/জিকে