রাতে দুই বন্ধু ঘুমালেন একসঙ্গে, সকালে মিলল একজনের মরদেহ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের মালিকান্দা এলাকায় বসতঘর থেকে রাসেল শেখ (৩২) নামে এক যুবকের মৃতদেহ করেছে থানা পুলিশ। বুধবার (১৯

2024-06-19T19:00:56+00:00
2024-06-19T19:00:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
রাতে দুই বন্ধু ঘুমালেন একসঙ্গে, সকালে মিলল একজনের মরদেহ
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৭:০০ পিএম 
রাতে দুই বন্ধু ঘুমালেন একসঙ্গে, সকালে মিলল একজনের মরদেহ
ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের মালিকান্দা এলাকায় বসতঘর থেকে রাসেল শেখ (৩২) নামে এক যুবকের মৃতদেহ করেছে থানা পুলিশ। বুধবার (১৯ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহত রাসেল ঐ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ জুন) দিবাগত রাতে রাসেল ও তার বন্ধু রামিম একই ঘরে ঘুমিয়ে ছিলো। এরপর দিন (মঙ্গলবার) সকালে তার পরিবারের সদস্যরা রাসেলের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে বিকেল ৪টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহত রাসেলের বন্ধু।

দোহার থানার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করি। আজ (বুধবার) সকালে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। 

তিনি আরও জানান, এটি হত্যা কিনা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মরদেহ উদ্ধার  দোহার-নবাবগঞ্জ-ঢাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: