বরিশালে স্ত্রীর যৌতুক মামলায় কলেজ প্রভাষক কারাগারে

বরিশাল ব্যুরো

সারাদেশ

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সরকারী হাতেম আলী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক এইচ এম শামিম আহমদকে জেল হাজতে

2024-06-20T20:53:48+00:00
2024-06-20T20:53:48+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে স্ত্রীর যৌতুক মামলায় কলেজ প্রভাষক কারাগারে
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৮:৫৩ পিএম 
বরিশালে স্ত্রীর যৌতুক মামলায় কলেজ প্রভাষক কারাগারে
স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সরকারী হাতেম আলী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক এইচ এম শামিম আহমদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

বুধবার (১৯ জুন) বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল জামিন না মঞ্জুর করে আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, বরগুনা পাথরঘাটা নিবাসী রাবেয়া আক্তার সুমীর করা মামলায় উল্লেখ করেন নগরীর পশ্চিম বগুড়া নবগ্রাম সড়কের নিবাসী ফজলুল হকের ছেলে এইচ এম শামিম আহমেদ এর সাথে বাদী রাবেয়া আক্তার সুমীর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতো ওই প্রভাষক। স্ত্রী বাদী হয়ে যৌতুক মামলা দায়ের করেন গত বছরের নভেম্বর মাসে। মামলা দায়ের পর সমন ইস্যু হয় এ বছর জানুয়ারি।

বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক এইচ এম শামিম আহমেদ বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: