রাসিক মেয়রের সাথে যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী ব্যুরো

সারাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা ও

2024-06-21T09:02:05+00:00
2024-06-21T09:02:05+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাসিক মেয়রের সাথে যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪, ৯:০২ এএম 
রাসিক মেয়রের সাথে যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল নগর ভবনে মেয়র দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রথমে মহানগরের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। পরে জেলার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নেতৃবৃন্দ রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। মেয়র তাদের মিষ্টিমুখ করান।

উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান খান, জেলা সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল, নগর সাধারণ সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর সহ-সভাপতি মাজেদুর রহমান শিবলী, জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দত্ত বাপ্পি, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক সামাউন ইসলাম, রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর যুবলীগের ১৪ সদস্য ও জেলার ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: