বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কি.মি. যানজট

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

বৃষ্টি ও অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে

2024-06-22T21:27:46+00:00
2024-06-22T21:27:46+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কি.মি. যানজট
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ জুন, ২০২৪, ৯:২৭ পিএম 
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কি.মি. যানজট
বৃষ্টি ও অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। শনিবার (২২ জুন) বিকেলে সন্ধ্যার এ চিত্র দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে।

এছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংকরোড দিয়ে চলাচল করছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, বৃষ্টির কারণে যানবাহনে ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। মানুষদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: