খুলনায় বিদ্যালয় চত্বরে অযত্ন-অবহেলায় মুক্তিযুদ্ধভিত্তিক নানা স্থাপনা

তেরখাদা (খুলনা) সংবাদদাতা

সারাদেশ

খুলনার তেরখাদা উপজেলার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক নানা স্থাপনা অযত্ন ও অবহেলায় পড়ে থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ

2024-06-23T00:30:06+00:00
2024-06-23T00:30:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনায় বিদ্যালয় চত্বরে অযত্ন-অবহেলায় মুক্তিযুদ্ধভিত্তিক নানা স্থাপনা
তেরখাদা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ১২:৩০ এএম 
খুলনায় বিদ্যালয় চত্বরে অযত্ন-অবহেলায় মুক্তিযুদ্ধভিত্তিক নানা স্থাপনা
খুলনার তেরখাদা উপজেলার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক নানা স্থাপনা অযত্ন ও অবহেলায় পড়ে থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এ নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করলেও রক্ষণাবেক্ষণে নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগ। স্থাপনাগুলোর মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, গণহত্যার স্মৃতিফলক, শহীদ মিনার এবং মুক্তমঞ্চ। 

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় চত্বরে নির্মিত জাতির পিতার ঐতিহাসিক ম্যুরাল ‘বঙ্গবন্ধু:স্টেট ম্যান অব দ্যা সেঞ্চুরি’ এর একটি টাইলসের কিছু অংশ ভাঙ্গা। ম্যুরালের চারপাশে ময়লা আবর্জনার স্তুপ। স্থাপনাটির সামনে পিছনে লেগে আছে কাদা। এছাড়া মুজিব শতবর্ষ এবং ভারতের অমৃতকা মহোৎসব অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্যে বিদ্যালয় চত্বরে খুলনাস্থ সহকারী ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও শোভাবর্ধণ ১০০ বৃক্ষরোপণ করা হয়েছিল। ২০২২ সালের ১১ জানুয়ারি লাগানো এসব গাছ বর্তমানে একটিও বিদ্যালয় চত্বরে নেই। এমনকি দিবসটি স্মরণীয় করে রাখার জন্যে অতিথিবৃন্দের নামসহ ঘটনার বিবরণ সম্বলিত যে ফলক স্থাপন করা হয়েছিল সেটিও ভেঙ্গে ফেলা হয়েছে।

স্থানীয়রা বলছেন, বিদ্যালয় চত্বরে ২০১৭ সাল থেকে ২০২২ সালের ১১ জানুয়ারির মধ্যে গণহত্যার স্মৃতিফলক, শহদি মিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যে মুক্তমঞ্চসহ মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি নিদর্শন নির্মাণ করা হয়। যার সবগুলোই বর্তমানে অবহেলা অযত্নের শিকার। এমনকি অরক্ষিত এসব স্থাপনাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। গণহত্যার স্মৃতিফলকের চারপাশে ইট, বালি, খোয়াসহ বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রীর স্তুপ রাখা হয়েছে। চারদিকে ময়লা আবর্জনায় ঢেকে গেছে। মুক্তমঞ্চটির ওপর অব্যবহৃত বাশ, কাঠসহ রেখে মর্যাদা হানি করা হচ্ছে। 

স্থানীয় বাসিন্দা গুরুদাস মল্লিক জানান, বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক যে কয়টি নিদর্শন রয়েছে শহরের অনেক নামিদামি বিদ্যালয়েও এমনটি নেই। তথাপি বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় এগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মল্লিক সুধাংশু জানিয়েছেন, মুক্তিযুদ্ধভিত্তিক এসব স্থাপনা অবহেলা গুরুতর অন্যায়। খুলনার জেলা প্রশাসককে আমি মৌখিকভাবে ঘটনাটি বেশ আগেই জানিয়েছি। এরপর এসব স্থাপনা মর্যাদার সঙ্গে রক্ষণাবেক্ষণ ও অবমানাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করেছি। খুলনার জেলা প্রশাসক মো. ইয়াসির আরেফিন জানান, আমি ঘটনাটি শুনেছি, ছবিও পেয়েছি। এই ঘটনার ক্ষমা হয় না। ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: