বর্ষবরণ অনুষ্ঠান শুরুর আগেই নামল এক পশলা বৃষ্টি

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

রবিঠাকুরের পাগলা হাওয়ার বাদল দিনে..কিংবা নজরুলের রিমঝিম নামিলো দেয়া, আবার কবিয়াল বিজয় সরকারের আষাঢ়ের কোন ভেজা পথে এলো এই সব

2024-06-23T11:42:50+00:00
2024-06-23T11:42:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বর্ষবরণ অনুষ্ঠান শুরুর আগেই নামল এক পশলা বৃষ্টি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ জুন, ২০২৪, ১১:৪২ এএম 
বর্ষবরণ অনুষ্ঠান শুরুর আগেই নামল এক পশলা বৃষ্টি
রবিঠাকুরের পাগলা হাওয়ার বাদল দিনে..কিংবা নজরুলের রিমঝিম নামিলো দেয়া, আবার কবিয়াল বিজয় সরকারের আষাঢ়ের কোন ভেজা পথে এলো এই সব কালজয়ী বর্ষার গান নিয়ে নড়াইলে বর্ষাকে বরণ করতে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার (২২ জুন) সন্ধ্যার পর চিত্রাপাড়ে জমিদার বাড়ির বাধাঘাট এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে সুরদরিয়া ও গ্রেভ শিল্পী গোষ্ঠী নামের দুটি সাংস্কৃতিক সংগঠন।

রবীন্দ্র, নজরুল, বিজয় সরকার, কমলদাস গুপ্তের সুরে বর্ষার গান ও নাচ পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দসহ স্থানীয় সঙ্গীতানুরাগীরা বৃষ্টি উপেক্ষা করে বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শুরুর আগে এক পশলা বৃষ্টি এসে তার আগমন জানিয়ে যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরদরিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রতুল হাজরা ও গ্রেভ শিল্পী গোষ্ঠীর সভাপতি নিলাংশু শেখর নিপুসহ আরও অনেকে।

সময়ের আলো/আরআই


  বিষয়:   বর্ষবরণ অনুষ্ঠান  নড়াইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: