নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৮) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে নিয়ামতপুর

2024-06-24T18:38:12+00:00
2024-06-24T18:38:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৬:৩৮ পিএম 
নিহত সেনা সদস্য নয়ন। ছবি: সংগৃহীত

নিহত সেনা সদস্য নয়ন। ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয়ন (২৮) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে নিয়ামতপুর উপজেলার ধর্মপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নয়ন চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। সাত বছর আগে সেনা সদস্য হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন নয়ন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন নয়ন। আজ (সোমবার) সকালে ছাতড়া বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে এবং গাবতলী থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি উপজেলার গাবতলী-ছাতড়া আঞ্চলিক সড়কের ধর্মপুর মোড় এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলার বসনা ব্রিজ সংলগ্ন নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জিহাদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হলে উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (২৪ জুন) জেলার মহাদেবপুর উপজেলার বসনা ব্রিজ সংলগ্ন নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে বেলা সাড়ে ১১টার দিকে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। 

নিহত যুবকের বাড়ি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রোদইল গ্রামে ও তার বাবার নাম আব্দুস সামাদ।

দুটি সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঘাতক ট্রাক ও মাইক্রোবাস পালিয়ে যাওয়ার কারণে তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তারা। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  সেনা সদস্যসহ নিহত  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: