বগুড়ায় বিনামূল্যে সার-বীজ পেলেন ১৬০০ প্রান্তিক কৃষক

কাহালু (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার কাহালুতে ১ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুন)

2024-06-24T19:04:42+00:00
2024-06-24T19:04:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ায় বিনামূল্যে সার-বীজ পেলেন ১৬০০ প্রান্তিক কৃষক
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৭:০৪ পিএম 
বগুড়ায় বিনামূল্যে সার-বীজ পেলেন ১৬০০ প্রান্তিক কৃষক
বগুড়ার কাহালুতে ১ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাহালু অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মেরিনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমান, বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার, মাসুদ রানাসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে খরিপ ২৪/২৫ মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি পর্যায়ক্রমে বিনামূল্যে বিতরণ করা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিনামূল্যে সার-বীজ বিতরণ  কাহালু-বগুড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: