রায়পুরায় দখলমুক্ত হলো ৩০ শতাংশ খেয়াঘাটের জায়গা

রায়পুরার (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় দখল মুক্ত হলো আলগী বাজার খেয়া ঘাটের জায়গা। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ভ্রাম্যামান আদালতের অভিযান চালিয়ে এ ঘাটটি

2024-06-25T21:21:22+00:00
2024-06-25T21:21:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রায়পুরায় দখলমুক্ত হলো ৩০ শতাংশ খেয়াঘাটের জায়গা
রায়পুরার (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৯:২১ পিএম 
রায়পুরায় দখলমুক্ত হলো ৩০ শতাংশ খেয়াঘাটের জায়গা
নরসিংদীর রায়পুরায় দখল মুক্ত হলো আলগী বাজার খেয়া ঘাটের জায়গা। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ভ্রাম্যামান আদালতের অভিযান চালিয়ে এ ঘাটটি দখল মুক্ত করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। 

ভ্রাম্যামান আদালত পরিচালনা কালে সাথে ছিলেন রায়পুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু জাফর মো. শরীফ উদ্দিন, মহেষপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেইন খান, এস আই অজিতসহ অনেকে। 

জানা যায়, ঐতিহ্যবাহী আলগী বাজার খেয়াঘাট দিয়ে উপজেলাসহ পার্শবর্তী বি-বাড়ীয় জেলার কয়েকটি ইউনিয়নের শতশত লোক এ ঘাট দিয়ে খেয়া পারাপার করে থাকেন। এ ঘাটের জায়গাটি একটি মহল বালু ফেলে দিয়ে দখলে নিয়ে যাচ্ছিল। 

এই সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, আলগী বাজার খেয়াঘাটটি বালু ফেলে দখলে নিয়ে যাচ্ছিল একটি মহল। এ সংবাদ পেয়ে সরেজমিনের এসে এ ঘাটটি দখল মুক্ত করা হয়। দখল মুক্ত করে ইজারাদার আলগী বাজার বহুমূখী সমবায় সমিতিকে বুঝিয়ে দেয়া হয়।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: