বাসের সাথে সংঘর্ষে মসজিদের ইমাম নিহত

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর জাহাঙ্গীর মার্কেট এলাকায় বাসের সাথে সংঘর্ষে নুরুজ্জামান মুন্সী (৬৭) নামের এক ইমাম নিহত হয়েছেন। বুধবার (২৬

2024-06-26T19:55:42+00:00
2024-06-26T19:55:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বাসের সাথে সংঘর্ষে মসজিদের ইমাম নিহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৭:৫৫ পিএম 
বাসের সাথে সংঘর্ষে মসজিদের ইমাম নিহত
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর জাহাঙ্গীর মার্কেট এলাকায় বাসের সাথে সংঘর্ষে নুরুজ্জামান মুন্সী (৬৭) নামের এক ইমাম নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) সকালে লালমনিরহাট রংপুর মহাসড়কের জাহাঙ্গীর মার্কেটের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত নুরুজ্জামান উপজেলার হারাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঢাকনাই এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি উত্তর চিনি পাড়া বাইতুল আকসা জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে নুরুজ্জামান মুন্সী সাইকেল চালিয়ে জাহাঙ্গীর মার্কেট এলাকায় আসেন। ওই সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  মসজিদের ইমাম নিহত  লালমনিরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: