নওগাঁয় আম মেলা শুরু, চলবে ৩ দিন

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় তিন দিনব্যাপী আম মেলা শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন হয়।

2024-06-26T20:41:15+00:00
2024-06-26T20:41:15+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় আম মেলা শুরু, চলবে ৩ দিন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৮:৪১ পিএম 
নওগাঁয় আম মেলা শুরু, চলবে ৩ দিন
নওগাঁয় তিন দিনব্যাপী আম মেলা শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন হয়। বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা।

পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এ.কে.এম মনজুরে মাওলা, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও আম চাষি সোহেল রানা বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে। মেলায় আম্রপালি, ল্যাংড়া, নাকফজলি, মিয়াজাকি, কিউজাই, ব্যানানা ম্যাংগো, চৌষা, থ্রি টেস্ট, আশ্বিনা, মল্লিকা ও গৌড়মতিসহ প্রায় ১৪০ জাতের আম প্রদর্শিত হয়েছে।

মেলার মাঝখানে ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহারের আদলে বিভিন্ন আম দিয়ে সাজিয়ে প্রদর্শন করা হয়েছে। এছাড়া নারী উদ্যোক্তারা আম থেকে বিভিন্ন জ্যাম ও জেলি তৈরি করেও প্রদর্শন করেছেন। হস্তশিল্পও পিঠা-পুলির স্টলও রয়েছে।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে নিরাপদ আম উৎপাদন করা হবে। পাশাপাশি আগামীতে রপ্তানির মাধ্যম কিভাবে বিদেশের বাজার দখল করা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ১৪০ জাতের দেশি-বিদেশি আমের প্রদর্শনী দেয়া হয়েছে। কৃষক এই জাতগুলো দেখে উদ্বুদ্ধ হবে। যা তিনি কৃষকরা পছন্দমতো এই জাতগুলো চাষ করে সহজেই লাভবান হতে পারে। আম উৎপাদনে বিভিন্ন কলাকৌশল-আধুনিক প্রযুক্তি এবং আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আম মেলা  নওগাঁ-রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: