সিংড়ায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের চেক, প্রণোদনা ও ঘূর্ণিঝড় রিমালে

2024-06-28T15:00:01+00:00
2024-06-28T15:00:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৩:০০ পিএম 
সিংড়ায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা
নাটোরের সিংড়ায় ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের চেক, প্রণোদনা ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

শুক্রবার (২৮ জুন) বেলা ১১টায় সিংড়াস্থ বাসভবনে এসব বিতরণ করেন প্রতিমন্ত্রী।

জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জন ব্যক্তিকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৭৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের চেক এবং প্রণোদনার আওতায় ২২০০ ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪৫০ জন কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন, শামীমা হক রোজী, সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আর্থিক সহায়তা প্রদান  সিংড়া-নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: