গড়াই নদীতে বালু উত্তোলনের মহোৎসব, দেখার কেউ নেই

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় গড়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে গত কয়েক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী

2024-06-28T15:23:04+00:00
2024-06-28T15:23:04+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গড়াই নদীতে বালু উত্তোলনের মহোৎসব, দেখার কেউ নেই
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৩:২৩ পিএম 
গড়াই নদীতে বালু উত্তোলনের মহোৎসব, দেখার কেউ নেই
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় গড়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে গত কয়েক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বাড়িঘর ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। প্রতি বছরই নতুন করে বাড়ছে ভাঙনের পরিধি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল ক্ষমতার অপব্যবহার করে এসব বালু উত্তোলন করে বিক্রি করছে। কিন্তু নীরব ভূমিকায় পালন করায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

জানা গেছে, উপজেলার নারুয়া খেয়া ঘাটের অদূরে বাকসাডাঙ্গী এলাকায় গড়াই নদীর মাঝখানে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলে বালু উত্তোলনের মহোৎসব। এই বালু উত্তোলনের সঙ্গে জড়িত নারুয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মোল্লাসহ স্থানীয় প্রভাবশালী একাধিক ব্যক্তি। কোন প্রকার ইজারা ছাড়াই বালু উত্তোলন করায় সরকার যেমন কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে বালু উত্তোলনের ফলে পানির প্রবাহের গতি পরিবর্তন হয় নদী পার ভেঙে এলাকার ফসলি জমিসহ বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায় নদীর মাঝখানে ও কুল ঘেঁষে তিনটি ড্রেজার মেশিন বসানো। এসব ড্রেজার মেশিনের মাধ্যমে উত্তোলন করা হচ্ছে বালু। এসব বালু বাল্কহেডে করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন অঞ্চলে। আবার নদী থেকে পাইপ লাগিয়ে বিক্রির জন্য এসব বালু তোলার হচ্ছে স্থানীয় বিভিন্ন বালুর চাতালে।

বাকসাডাঙ্গী গ্রামের বাসিন্দারা বলেন, এই অবৈধ বালু উত্তোলনের কারণে পাকা রাস্তাসহ বাড়িঘর ফসলি জমি প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এর মধ্যে নদী থেকে বালু তোলার কারণে নারুয়া বাজার থেকে বাকসাডাঙ্গী হয়ে কোনাগ্রামের গুরুত্বপূর্ণ সড়কের বেশিরভাগ অংশ নদীগর্ভে চলে গেছে। বাকি যতটুকু আছে এটুকু চলে গেলে কৃষক তার উৎপাদিত ফসল নারুয়া হাটে আনতে পারবে না। সেই সাথে এই সড়কটি ভেঙে গেলে বাকসাডাঙ্গী, কোনাগ্রাম ও চর-ঘিকমলার মাঠে নদীর পানি ঢুকে পড়বে। এতে করে আর ফসল আর উৎপাদন করতে পারবে না কৃষক।

ড্রেজার মেশিন চালক মিজানুর রহমান বলেন, আমরা কুষ্টিয়া থেকে আসছি। নারুয়ার বাদশা মোল্লা আমাদের ভাড়া করে নিয়ে আসছে। আমরা মাঝ নদী থেকে বালু তোলার পরে কুলে গিয়ে আনলোড করি। প্রশাসন বন্ধ করলে আমরা চলে যাবো।

এ ব্যাপারে যুবলীগ নেতা বাদশা মোল্লা বলেন, তিনি মাগুরা জেলা থেকে ইজারা নিয়ে বালু উত্তোলন করছেন।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, নারুয়াতে আমাদের কোন বালু মহাল নেই। যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   গড়াই নদী  বালু উত্তোলনের মহোৎসব  রাজবাড়ী-বালিয়াকান্দি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: