৪০ পিস ফেন্সিডিলসহ যুবক আটক

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ মো. আলফাজ মিয়া (৫৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার

2024-06-28T15:55:39+00:00
2024-06-28T15:55:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
৪০ পিস ফেন্সিডিলসহ যুবক আটক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৩:৫৫ পিএম 
৪০ পিস ফেন্সিডিলসহ যুবক আটক
হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ মো. আলফাজ মিয়া (৫৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাধবপুর উপজেলার কাশিমনগর ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউল গণি মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ ধর্মঘর সস্তামোরা এলাকায় মো. আলফাজ মিয়া বাড়িতে অভিযান করা হয়। এসময় পাচারে উদ্দেশ্যে রাখা তার বসত ঘর থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামিকে হস্তান্তর করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ফেন্সিডিল জব্দ  হবিগঞ্জ-মাধবপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: