উপকূলে থেমে থেমে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ সংকেত

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উপকূল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। থেমে থেমে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টিপাত

2024-06-29T13:24:29+00:00
2024-06-29T13:24:29+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
উপকূলে থেমে থেমে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ সংকেত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১:২৪ পিএম 
উপকূলে থেমে থেমে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উপকূল জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। থেমে থেমে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। 

শনিবার (২৯ জুন) সরেজমিনে দেখা যায়, বৈরি আবহাওয়ার ফলে কিছুটা বিপাকে পড়েছে দিনমজুরসহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা।

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া ঝড়ো যাওয়ার আশংকার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   উপকূলে বৃষ্টি  মেঘাচ্ছন্ন আকাশ  সমুদ্রবন্দরে সংকেত  পটুয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: