বান্দরবানে কেএনএফের আরও এক সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের সদর উপজেলায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আরও সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে

2024-06-29T22:54:16+00:00
2024-06-29T22:54:16+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবানে কেএনএফের আরও এক সদস্য কারাগারে
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ১০:৫৪ পিএম 
বান্দরবানে কেএনএফের আরও এক সদস্য কারাগারে
বান্দরবানের সদর উপজেলায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর আরও সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার (২৯ জুন) দুপুরে গ্রেফতারকৃত এক আসামিকে আদালতে হাজির করা হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। 

গ্রেফতারকৃত লাল বাই সাই লুসাই (৪২)। সে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ফারুক পাড়ার বাসিন্দা। শুক্রবার (২৮ জুন) তাকে বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারণ পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানায় দায়ের করা মামলায় এক আসামিকে আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

উল্লেখ্য, চলতি বছরে গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনার পরে আসামীদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর এই অভিযানে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সাথে সাথে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। 

এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয় আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের নারীসহ ১১১ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করে যৌথবাহিনী।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: