সাদুল্লাপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (১ জুলাই) দুপুরে

2024-07-01T22:08:50+00:00
2024-07-01T22:08:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাদুল্লাপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১০:০৮ পিএম 
সাদুল্লাপুরে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের জামদানী ঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আখিরা নদীতে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম জানায়, ওই এলাকায় আখিরা নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

তিনি আরও জানান, মরদেহটি গলে পচে গেছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার  সাদুল্লাপুর-গাইবান্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: