ব্যারিস্টার সুমনের হুমকিদাতাকে গ্রেফতার না করলে আন্দোলনের হুমকি

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মাধবপুরে হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকি দাতাদের গ্রেফতারের দাবিতে মাথায় কাপনের কাপড়

2024-07-01T22:47:28+00:00
2024-07-01T22:47:28+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ব্যারিস্টার সুমনের হুমকিদাতাকে গ্রেফতার না করলে আন্দোলনের হুমকি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১০:৪৭ পিএম 
ব্যারিস্টার সুমনের হুমকিদাতাকে গ্রেফতার না করলে আন্দোলনের হুমকি
মাধবপুরে হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকি দাতাদের গ্রেফতারের দাবিতে মাথায় কাপনের কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণ। 

বক্তারা বলেন, এক সপ্তাহের সময় দিলাম, যদি এক সপ্তাহের মধ্যে অধরাধীদেরকে আটক করা না হয় তাহলে আমরা রেলপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 

সোমবার (১ জুলাই) বিকেল ৫টায় মাধবপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, যে বা যারা সংসদ সদস্যকে হত্যার হুমকি দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য। নতুবা বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক উপজেলা সভাপতি শাহ মো. মুসলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বহরা ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহ সৈয়দ হাবিব উল্লাহ সূচন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ব্যারিস্টার সুমনকে হুমকি-আন্দোলন  হবিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: