ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন ব‌লে‌ছেন, কোন ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না। যে প্রক্রিয়ায় তদন্ত হচ্ছে সেভাবেই

2024-07-02T17:08:12+00:00
2024-07-02T17:08:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৫:০৮ পিএম 
ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন ব‌লে‌ছেন, কোন ব্যক্তির দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না। যে প্রক্রিয়ায় তদন্ত হচ্ছে সেভাবেই শেষ হবে। বাহিনীটিতে পুলিশের শুদ্ধি অভিযান চল‌ছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে। কোনো বিষয়কেই আমরা ছোট করে দেখছি না।

মঙ্গলবার (২ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধনের পর সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আইজিপি বলেন, ‘অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোন ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।’

পার্বত্য চট্টগ্রামে কুকিচিনের বিষয়ে তিনি বলেন, সেনা বাহিনীর সঙ্গে পুলিশ বাহিনী এক হয়ে কাজ করছে। সেখানে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

এর আগে পুলিশের মহাপরিদর্শক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে বেলা পৌনে ১১টায় এসে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। এ সময় তিনি দফতরটির মাঠে একটি বৃক্ষ রোপণ করেন। পরে যোগ দেন প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায়। 

এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী পুলিশ লাইন্স মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন তি‌নি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশ মহাপরিদর্শক-আব্দুল্লাহ আল মামুন  রাজশাহী মেট্রোপলিটন পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: