‘তোর হাড্ডি-মাংস ভেঙে ফেলবো’, সাংবাদিককে সাবেক এমপির হুমকি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামীর হাটু নলা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন সাবেক সাংসদ ও বাঁশখালী আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর

2024-07-02T19:36:32+00:00
2024-07-02T19:36:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
‘তোর হাড্ডি-মাংস ভেঙে ফেলবো’, সাংবাদিককে সাবেক এমপির হুমকি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৭:৩৬ পিএম 
 ভুক্তভোগী সাংবাদিক শফকত হোসাইন চাটগামী (ডানে) ও সাবেক সাংসদ ও বাঁশখালী আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। ছবি: কোলাজ

ভুক্তভোগী সাংবাদিক শফকত হোসাইন চাটগামী (ডানে) ও সাবেক সাংসদ ও বাঁশখালী আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। ছবি: কোলাজ

বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামীর হাটু নলা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন সাবেক সাংসদ ও বাঁশখালী আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী। গত রোববার (৩০ জুন) বিকেল ৫টা ৩৩ মিনিটে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে এ হুমকি দেয়া হয়। একই দিন সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে হুমকি প্রদানের ৩৭ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাবেক এমপির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। 

ভুক্তভোগী শফকত হোসাইন চাটগামী বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ এর বাঁশখালী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ফেসবুকে ভাইরাল হওয়া ৩৭ সেকেন্ডের একটি অডিও রেকর্ডে শোনা যায়, ‘এগুলো কি লিখছস?’ জবাবে সাংবাদিক শফকত হোসাইন চাটগামী বলেন, ‘আমি তো নিজ থেকে কিছু বানিয়ে লিখি নাই। গফুর সাহেব মিটিংয়ে যা বলছে, তা লিখছি আর কি।’ এরপর মোস্তাফিজ বলেন, ‘তোর মায়ের... লিখছস খাং...পোলা। আমি আসতেছি। সু..নির পোলা... আমি ঢাকা থেকে আসলে তোর হাড্ডি-মাংস ভেঙে ফেলবো।’

সংশ্লিষ্টরা বলছেন, একজন সাবেক এমপির মুখে এমন অশালীন আচরণ মানানসই নয়। এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শফকত হোসাইন চাটগামী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি অধ্যাপক আবদুল গফুরের বক্তব্যের সূত্র ধরে আমি নিউজ করেছি। আরও বিভিন্ন পত্রিকায় নিউজটি এসেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ওই বক্তব্যের লাইভ প্রচারিত হয়েছে। আমি তো একা নিউজ করিনি। মূলত জাতীয় নির্বাচনের পর থেকে তিনি আমার উপর ক্ষিপ্ত।’

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ সময়ের আলোকে বলেন, ‘ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ড আমি ফেসবুকে দেখেছি। এছাড়া ভুক্তভোগী ওই সাংবাদিক আমাকে বিষয়টি ফোন করেও জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সময়ের আলো/আরআই



  বিষয়:   সাংবাদিককে সাবেক এমপির হুমকি  অডিও ভাইরাল  বাঁশখালী-চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: