গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেই জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

২০২২ সালের ১৯ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক পদে মো. আতাউল্লাহ

2024-07-03T22:56:47+00:00
2024-07-03T22:56:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেই জাহাঙ্গীর
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১০:৫৬ পিএম 
গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেই জাহাঙ্গীর
২০২২ সালের ১৯ নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক পদে মো. আতাউল্লাহ মন্ডলের নাম ঘোষণা করা হয়েছিল। সম্মেলনের দেড় বছর পর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। গতকাল মঙ্গলবার (২ জুলাই) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম.পি ৭৫ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে এ কমিটিতে ২৮ জন উপদেষ্টা পরিষদের সদস্যের অনুমোদন দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি পদে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক পদে মো. আতাউল্লা মন্ডলকেই রাখা হয়েছে। তবে কমিটিতে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটির মেয়র মো. জাহাঙ্গীর আলমকে রাখা হয়নি। 

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি বেগম সামসুন নাহার ভূইয়া, মো. মতিউর রহমান মতি, অ্যাড. আব্দুল হাদী শামীম, মো. রেজাউল করিম ভূইয়া, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বি.এ ওসমান আলী, আসাদুর রহমান কিরণ, সফর উদ্দিন খান, শেখ মো. আসাদুল্লাহ চেয়ারম্যান, মো. হেদায়েতুল ইসলাম ও মো. আব্দুল আলীম। 

যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন সরকার রিপন, মো. কাজী ইলিয়াস আহমেদ ও এ.বি.এম নাসির উদ্দিন নাসির। সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, এস.এম আলতাব হোসেন, মো. আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উপ-দপ্তর সম্পাদক মো. তৌহিদুল ইসলাম দীপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসা. সালমা বেগম ও কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম চৌধুরী।

আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. খালেদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফজলুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবদুল হালিম সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাইজ উদ্দিন মোল্লা, বিজ্ঞান ও প্রযুত্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. হোসনে আরা জুলি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. হীরা সরকার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান মাস্টার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. বাছির উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মো. সোলায়মান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুল আহসান সরকার রাসেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মো. জাকির হোসেন খোকন। 

এ কমিটির নির্বাহী সদস্য হলেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, মো. জাহিদ আহসান রাসেল এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, কাজী আলিম উদ্দিন বুদ্দিন, প্রফেসর এম.এ বারী অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, মো. আব্দুর রউফ নয়ন, এস.এম মোকছেদ আলম, মো. আবু সাহিদ খান, অ্যাড. মো. হেলাল উদ্দিন, মো. আজিজুর রহমান শিরিশ, অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ, মো. আব্দুর রহমান মাস্টার, মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলু, মো. জাহিদ আল মামুন, ব্যারিস্টার মো. সাজ্জাদ হোসেন, মো. আবুল কাশেম, মীর আসাদুজ্জামান (তুলা), মো. খলিলুর রহমান এম.এ হাজী মো. আদম আলী, অ্যাড. আক্তার হোসেন, এসএম আকরাম হোসেন, নীলিমা আক্তার লিলি, মো. জালাল উদ্দিন মাষ্টার, এস.এম শামীম আহমেদ, মো. খোরশেদ আলম রানা, মতিউর রহমান বি.কম অ্যাড. কামাল আহমেদ খান, মো. সেলিম মিয়া, মো. কবির হোসেন, মো. আব্দুর রউফ, এইচ এম শাহজাহান মাস্টার, অরুন কুমার সাহা, কাজী মো. সেলিম ও মো. আলমগীর হোসেন খান। এ কমিটিতে ২৮ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। 

সময়ের আলো/আরআই





  বিষয়:   গাজীপুর মহানগর আওয়ামী লীগ  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: