সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

গলায় ফাঁস দেওয়া অবস্থায় সীতাকুণ্ডের সৈয়দপুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে

2024-07-06T22:38:34+00:00
2024-07-06T22:38:34+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১০:৩৮ পিএম 
সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক
গলায় ফাঁস দেওয়া অবস্থায় সীতাকুণ্ডের সৈয়দপুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শেখেরহাট বাকখালী গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম সানজিদা আক্তার রিপা (১৮)। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাঁকখালী গ্রামের সিএনজি অটোরিকশা চালক মো. রেহান উদ্দিনের স্ত্রী সানজিদা আক্তার রিপার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঘরে ঝুলন্ত লাশ দেখতে পাওয়া গেলে এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. সাহাব উদ্দিন। তিনি বলেন, ঘটনাটি আমি জানার পর প্রথমে চেয়ারম্যানকে জানাই এবং পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত করেন। এ সময় সানজিদার স্বামী সিএনজি অটোরিকশা চালক রেহান উদ্দিনকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  স্বামী আটক  সীতাকুণ্ড-চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: