পুকুরের পানিতে ভাসছিল দুই বোনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়া সদরের বারোপুর মধ্যপাড়ার বড়বাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে হিমা ও জান্নাত নামে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই)

2024-07-07T20:31:51+00:00
2024-07-07T20:31:51+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পুকুরের পানিতে ভাসছিল দুই বোনের মরদেহ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৮:৩১ পিএম 
পুকুরের পানিতে ভাসছিল দুই বোনের মরদেহ
বগুড়া সদরের বারোপুর মধ্যপাড়ার বড়বাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে হিমা ও জান্নাত নামে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) সকালে দুই বোন বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে ডুবে যায়। প্রায় দুই ঘণ্টা পর তাদের মৃতদেহ পানিতে ভেসে ওঠে।

নিহত হিমার বয়স সাড়ে পাঁচ বছর, জান্নাতের বয়স তিন বছর। তারা ওই এলাকার হাবিব ইসলামের কন্যা। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। 

বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুকুরে ডুবে শিশুর মৃত্যু  বগুড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: