কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে বিল থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। যুবকের আনুমানিক বয়স (৩০)।রোববার (৭ জুলাই) বিকেলে

2024-07-07T22:35:56+00:00
2024-07-07T22:37:28+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ১০:৩৫ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৪ ১০:৩৭ পিএম
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে বিল থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। যুবকের আনুমানিক বয়স (৩০)। রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলার বলিয়াদী এলাকায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার বলিয়াদী বৈয়কন্ঠ বিলে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের ভাসমান মৃতদেহটি উদ্ধার করে। অজ্ঞাত ওই যুবকের পরনে ছিল সাদা কালো চেক ফুল শার্ট। অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স (৩০)। 

কালিয়াকৈর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, দূর থেকে হয়তো পানিতে ভেসে মৃতদেহটি এখানে এসেছে। তবে মৃতদেহটির এখনো পরিচয় পাওয়া যায়নি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ভাসমান মৃতদেহ উদ্ধার  কালিয়াকৈর-গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: