নিখোঁজের ২৭ দিন পর মিলল যুবকের কঙ্কাল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বাঁশখালীতে নিখোঁজের ২৭ দিন পর সাইফুল আজম ইরফান (২৯) নামে এক প্রবাসীর কঙ্কাল গলায় ফাঁস লাগানো অবস্থায় পাহাড় থেকে উদ্ধার

2024-07-08T18:50:14+00:00
2024-07-08T20:45:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ২৭ দিন পর মিলল যুবকের কঙ্কাল
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৬:৫০ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৪ ৮:৪৫ পিএম
সাইফুল আজম ইরফান। ফাইল ছবি

সাইফুল আজম ইরফান। ফাইল ছবি

বাঁশখালীতে নিখোঁজের ২৭ দিন পর সাইফুল আজম ইরফান (২৯) নামে এক প্রবাসীর কঙ্কাল গলায় ফাঁস লাগানো অবস্থায় পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সাধনপুর ইউনিয়নের মোকামি পাড়া এলাকার আবদুল জলিলের বাবা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন দুপুরে জোহরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে এরপর আর বাড়িতে ফেরেনি ইরফান। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে ইরফানের আর কোনো খোঁজখবর না পেয়ে বাঁশখালী থানায় একটি নিখোঁজ জিডি করেন নিহতের বাবা আবদুল জলিল।

গতকাল রোববার (৭ জুলাই) বিকেলে স্থানীয়রা সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাহাড়ি এলাকায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কঙ্কাল দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে আবদুল জলিল গায়ের পোশাক দেখে তার ছেলে সাইফুল আজম ইরফানের লাশ শনাক্ত করেন। আবদুল জলিলের দাবি, কেউ তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘নিখোঁজ ইরফানের পরিবারের একজন জানিয়েছে তাদের ছেলের কাপড়-চোপড় ও গাছে ঝুলন্ত অবস্থায় একটি কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

সময়ের আলো/আরআই



  বিষয়:   নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার  বাঁশখালী-চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: