নওগাঁয় ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশাইল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি

2024-07-08T20:52:09+00:00
2024-07-08T20:52:09+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁয় ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৮:৫২ পিএম 
নওগাঁয় ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত
নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশাইল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) ও একই উপজেলার বনগাঁ পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা দুপুর ২টার দিকে ভটভটি যোগে গরু ক্রয়ের উদ্দেশ্যে উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থল পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে। এসময় গাড়ির নিচে চাপা পড়ে দুজন নিহত হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।  

ওসি আরও জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  গরু ব্যবসায়ী নিহত  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: