গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শাশুড়ি ও ননদের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে গৃহবধূ লাবনী আক্তার লাকী হত্যা মামলায় স্বামী-শাশুড়ি ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা

2024-07-08T22:32:22+00:00
2024-07-08T22:32:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শাশুড়ি ও ননদের যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১০:৩২ পিএম 
গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী-শাশুড়ি ও ননদের যাবজ্জীবন
জয়পুরহাটে গৃহবধূ লাবনী আক্তার লাকী হত্যা মামলায় স্বামী-শাশুড়ি ও ননদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

সোমবার (৮ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) উদয় সিংহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আক্কেলপুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আবুল কালাম আজাদ, মতিনের স্ত্রী হাছনা হেনা ও নওগাঁর নগর কুসুম্বী এলাকার নজরুল ইসলামের স্ত্রী লাজলী বেগম। এদের মধ্যে আবুল কালাম আজাদ পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে পারিবারিক কলহের জেরে স্বামী-শাশুড়ি ও ননদ লাবনীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ২০১৬ সালের ২৪ জুন এরই জেরে আসামিরা লাবনীকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করে এবং সেটি আত্মহত্যা বলে প্রচার করে। পরে সকালে তার লাশ উদ্ধার করা হলে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই ওয়াহেদ আলী বাদী হয়ে একই তারিখে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আদালত আজ (সোমবার) এ রায় দেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   গৃহবধূকে হত্যা  স্বামী-শাশুড়ি-ননদ-যাবজ্জীবন  জয়পুরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: