ক্ষমতার পরিধির মধ্যে থেকে উন্নয়নে কাজ করতে হবে: গণপূর্ত মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতার পরিধির মধ্যে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত

2024-07-09T20:25:45+00:00
2024-07-09T20:25:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ক্ষমতার পরিধির মধ্যে থেকে উন্নয়নে কাজ করতে হবে: গণপূর্ত মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৮:২৫ পিএম 
ক্ষমতার পরিধির মধ্যে থেকে উন্নয়নে কাজ করতে হবে: গণপূর্ত মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতার পরিধির মধ্যে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গৃহায়ন মন্ত্রী বলেন, আইন ও বিধি বিধান উপেক্ষা করে কোন কাজের পাশে তিনি থাকবেন না। তিনি নব-নির্বাচিত পরিষদকে জনগণের পাশে থেকে একটি আদর্শ উপজেলা গড়ে তুলতে আহ্বান জানান। 

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুইয়া, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত বিদায়ী চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহদাৎ হোসেন শোভন, ভাইস চেয়ারম্যান মো. রবিউল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরিন ফাতিমা জুই। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী-উবায়দুল মোকতাদির  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: