বৃক্ষায়নের জায়গা না রাখলে নতুন বাড়ির অনুমতি দেওয়া হবে না

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বৃক্ষ রোপণ অন্যতম হাতিয়ার। দেশে এক

2024-07-09T20:57:06+00:00
2024-07-09T20:57:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বৃক্ষায়নের জায়গা না রাখলে নতুন বাড়ির অনুমতি দেওয়া হবে না
ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্ত মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৮:৫৭ পিএম 
বৃক্ষায়নের জায়গা না রাখলে নতুন বাড়ির অনুমতি দেওয়া হবে না
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, পৃথিবীকে বসবাসের উপযোগী করতে বৃক্ষ রোপণ অন্যতম হাতিয়ার। দেশে এক সময় গাছ কাটার শাসনতন্ত্র ছিল কিন্তু গাছ লাগানো হতো না। জিয়াউর রহমান তার শাসনামলে ঢাকায় শত শত শতবর্ষী গাছ কেটে ফেলেছিলো। মূলত জিয়াউর রহমানরা গাছ কাটে ক্ষমতার জন্য আর আওয়ামী লীগ সরকার মানুষের প্রাণ রক্ষায় গাছ লাগায়।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা প্রশাসন ও বন বিভাগ অয়োজিত ১০ দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৃক্ষায়নের জায়গা রেখে নতুন বাড়ি বা ভবন করতে হবে, অন্যথায় বাড়ি করার অনুমতি দেওয়া হবে না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষায়ন কর্মসূচী সফলে সবাইকে গাছ লাগানোর জন্য আহবান জানান। 

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র নায়ার কবির, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা। মেলায় ফলজ, বনজ ও ভেষজ প্রকৃতির বিভিন্ন গাছের ২৬টি স্টল বসে। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   গণপূর্ত মন্ত্রী-উবায়দুল মোকতাদির  বৃক্ষমেলা  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: