রেলপথ অবরোধ, ঢাকা-চট্রগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের

2024-07-10T13:21:25+00:00
2024-07-10T13:43:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রেলপথ অবরোধ, ঢাকা-চট্রগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১:২১ পিএম  আপডেট: ১০.০৭.২০২৪ ১:৪৩ পিএম
রেলপথ অবরোধ, ঢাকা-চট্রগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ
কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় নগরীর দেওয়ান হাটে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা দেওয়ান হাটের রেলপথে অবস্থান করছেন। এর এক ঘণ্টা আগে সকাল  ১০টায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চড়ে দেওয়ান হাটে আসেন শিক্ষার্থীরা।

এরপর তারা ট্রেন পথ অবরোধ শুরু করেন। ট্রেন লাইনে বড় বড় গাছ ফেলে রাখেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। তারা বলেন, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা ? মেধা- মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না।

এদিকে অবরোধ পরিস্থিতি দেখে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে রেলওয়ের কর্মকর্তারা জানান, অবরোধকারীদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
 
শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের কর্মসূচি চলবে। কোটা বৈষম্যের কারণে মেধাবীদের কর্মসংস্থান ছোট হচ্ছে। আমরা মেধাবী দ্বারা পরিচালিত একটি স্মার্ট বাংলাদেশ দেখতে চাই। যেখানে কোন বৈষম্য থাকবেনা।

এদিকে অবরোধের কারণে ট্রেন আটকা পড়ায় চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েন। অনেকে স্টেশনের বিভিন্ন স্থানে বসে থাকেন। কেউ কেউ ট্রেনের আসনে বসে খবর নিচ্ছেন খবর কখন অবরোধ প্রত্যাহার হবে। রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের আশ্বাস দেওয়া হচ্ছে অবরোধ প্রত্যাহার হলেই ট্রেন চলাচল শুরু হবে।


সময়ের আলো/এএ/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: