বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, অবস্থা আশংকাজনক

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর পরশুরামে চোরাকারবারি সন্দেহে বিএসএফের গুলিতে বাংলাদেশি মো. শিপন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার (১০ জুলাই) দিবাগত

2024-07-10T20:40:44+00:00
2024-07-11T00:24:29+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, অবস্থা আশংকাজনক
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৮:৪০ পিএম  আপডেট: ১১.০৭.২০২৪ ১২:২৪ এএম
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, অবস্থা আশংকাজনক
ফেনীর পরশুরামে চোরাকারবারি সন্দেহে বিএসএফের গুলিতে বাংলাদেশি মো. শিপন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার বাউর পাথর গ্রামের সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিপন পৌর এলাকার বাউর পাথর গ্রামের মৃত আলি নেওয়াজের ছেলে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, বুধবার (১০ জুলাই) রাত ১২ টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শুনা যায়। এর কিছুক্ষণ পরে জানতে পারি গ্রামের শিপন বিএসএফের গুলিতে মারাত্মক ভাবে আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, বিষয়টি তিনি শুনেছেন তবে কি কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গেছেন সেই বিষয় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ ব্যাপারে ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সময়ের আলোকে জানান, এক চোরাকারবারিকে বিএসএফ কর্তৃক গুলি করার সংবাদ পেয়েছি। কি কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গেল সে বিষয়ে আমাদের পক্ষ থেকে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিএসএফের গুলি-বাংলাদেশি আহত  পরশুরাম সীমান্ত  ফেনী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: