বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না দুই ভাইয়ের

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের হাইমচর কলেজের দুই মেধাবী শিক্ষার্থীর বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না। পাসপোর্ট অফিস থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক

2024-07-10T23:47:58+00:00
2024-07-10T23:47:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না দুই ভাইয়ের
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১১:৪৭ পিএম 
বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না দুই ভাইয়ের
চাঁদপুরের হাইমচর কলেজের দুই মেধাবী শিক্ষার্থীর বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না। পাসপোর্ট অফিস থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন আপন দুই চাচাতো ভাই সাইফুল ইসলাম খান (১৭) ও শাহীন খান (১৯)। বুধবার (১০ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকানের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। 

নিহত সাইফুল ইসলাম খান হাইমচর উপজেলার নয়ানি লক্ষ্মীপুর গ্রামের খান বাড়ির দ্বীন মোহাম্মদ এর ছেলে এবং শাহীন খান একই বাড়ির নজরুল ইসলাম খানের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাত ভাই।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও শাহীন হাইমচর কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। সাইফুল বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট ও কাগজপত্র প্রস্তুত করছিল। তাকে সহায়তা করে তারই চাচাতো ভাই শাহীন খান তার সঙ্গে যান। তারা দুজন বাইক নিয়ে পাসপোর্ট অফিসে আসেন। কাজ শেষ করে তারা বাইক যোগে নিজ বাড়ি ফিরছিল। দুপুর অনুমান ১ টার দিকে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকান নামক স্থান অতিক্রম কালে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাইকের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যায়। 

গুরুত্বর আহত অবস্থায় শাহিন খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তারও মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বাইকার ও আরোহী দুজনে ঘটনাস্থলে খুব দ্রুত যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এরমধ্যে সাইফুল ইসলাম এর ঘটনাস্থলেই মৃত্যু হয়। জানতে পেরেছি আহত শাহীন ঢাকায় নেয়ার পথে মারা যায়। সাইফুল এর পরিবারের অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  দুই ভাইয়ের মৃত্যু  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: