খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত সময়ে চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এরপর তিনি পরিদর্শন

2024-07-13T17:53:18+00:00
2024-07-13T17:53:18+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত সময়ে চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৫:৫৩ পিএম 
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত সময়ে চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এরপর তিনি পরিদর্শন করেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এর আগে জেলা পুলিশ সদস্যরা মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

এরপরে স্বাস্থ্য মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, এনসিডি কর্নার, লেবার ওয়ার্ড ও ওটি রুম পরিদর্শন করেন। এই সময়ে স্বাস্থ্য মন্ত্রী এনসিডি কর্নারে ব্লাড প্রেশার চেক করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমেদ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম, আবু হানিফ, সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান পলি রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খানসামা সদরে ২০২১ সালে উদ্বোধন হওয়া হাসপাতালে সেবা কার্যক্রমে বন্ধের বিষয়টি অবগত হয়ে এটি দ্রুত সময়ে চালুর আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
 
সময়ের আলো/আরআই



  বিষয়:   স্বাস্থ্যমন্ত্রী-ডা. সামন্ত লাল সেন  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: