শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাস্তা অবরোধ না করে আন্দোলন থামিয়ে ছাত্রদের কিছু বলার থাকলে আদালতে বলা উচিৎ বলে মন্তব্য করেছেন

2024-07-13T22:46:55+00:00
2024-07-13T22:46:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১০:৪৬ পিএম 
শিক্ষার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাস্তা অবরোধ না করে আন্দোলন থামিয়ে ছাত্রদের কিছু বলার থাকলে আদালতে বলা উচিৎ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ির ভবনসহ ১১টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। 

বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধ ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকা উপজীব্য করে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র, পোশাক, তৈজসপত্র রাখা হয়েছে। এছাড়া চিত্রকর্মের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন পুলিশের ভূমিকা, করোনা মহামারীসহ নানা দুর্যোগে পুলিশের তৎপরতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আবিদ হোসন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, শরীফ আহমেদ, ফাহমী গোলন্দাজ বাবেল, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, মাহমুদুল হাসান সুমন, এ বি এম আনিছুজ্জামান, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, মো. আ. মালেক সরকার, মাহমুদুল হক সায়েম, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঞা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী-আসাদুজ্জামান খান  ময়মনসিংহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: