কুরিয়ার সার্ভিস থেকে গ্রাহকের ২২ লক্ষ টাকা গায়েব, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের হবিগঞ্জ শাখা থেকে গ্রাহকের ২২ লক্ষ টাকার ওপরে অফিস থেকে গায়েব হয়ে গেছে। চলতি মাসের

2024-07-15T22:15:38+00:00
2024-07-15T22:15:38+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
কুরিয়ার সার্ভিস থেকে গ্রাহকের ২২ লক্ষ টাকা গায়েব, আটক ২
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ১০:১৫ পিএম 
কুরিয়ার সার্ভিস থেকে গ্রাহকের ২২ লক্ষ টাকা গায়েব, আটক ২
এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের হবিগঞ্জ শাখা থেকে গ্রাহকের ২২ লক্ষ টাকার ওপরে অফিস থেকে গায়েব হয়ে গেছে। চলতি মাসের ৬ জুলাই ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসে। পরে এ বিষয়ে সদর মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে ম্যানেজার প্রশাসন মাইনুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ২ জনকে আটক করেছে, অপর একজন ঘটনার পর থেকে পালিয়ে যায়। 

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে গ্রাহকের পাঠানো পার্সেল ও নগদ টাকা মিলে ২২ লক্ষ ১০ হাজার ৪৩৯ টাকা টাকা হবিগঞ্জ ব্রাঞ্চ অফিস থেকে গায়েব হয়ে যায়। এনিয়ে গত ৬ জুলাই ঢাকা অফিসের কর্মকর্তাগণ তদন্ত করতে আসলে সুযোগ বুঝে ম্যানেজার তানভীর হোসেন পালিয়ে যায়। পরে এ বিষয়ে আভ্যন্তরীণ তদন্ত শেষে ১৪ জুলাই সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

সোমবার (১৫ জুলাই) দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে দীপক চন্দ্র দাস (২৯) ও ইব্রাহিম খলিলুল্লাহ (২৫) নামে দুইজনকে আটক করেন। মূল আসামি চাঁদপুর জেলার তানভীর হোসেনকে আটকের চেষ্টা চলছে।

এ.জে.আর কুরিয়ার সার্ভিসের ম্যানেজার প্রশাসন মাইনুল ইসলাম জানান, ২২ লক্ষ টাকা গায়েবের বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর গ্রাহকের টাকা আমাদের কোম্পানি পরিশোধ করবে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, এ.জে.আর কুরিয়ার সার্ভিসের টাকা আত্নসাতের ঘটনায় তিন জনের নামে মামলা হয়েছে। আমরা দুইজনকে আটক করেছি। মূল আসামিকে আটকের চেষ্টা চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কুরিয়ার থেকে টাকা গায়েব  মামলা-আটক  হবিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: