মধুমতি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় এক গলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে

2024-07-17T12:39:15+00:00
2024-07-17T12:39:15+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মধুমতি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১২:৩৯ পিএম 
মধুমতি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় এক গলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো. বিল্লাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে অজ্ঞাত মরদেহটি গলিত অবস্থায় উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত বা কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো. বিল্লাল হোসেন জানান, রাতে লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহর নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মধুমতি নদী  অজ্ঞাত মরদেহ উদ্ধার  নড়াইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: