তাড়াশে ট্রাকের ধাক্কায় কৃষি শ্রমিকের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া ৮ নং ব্রিজ এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় কৃষি শ্রমিক মো. শরিফুল ইসলামের (৪০) মৃত্যু

2024-07-18T16:30:49+00:00
2024-07-18T16:30:49+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
তাড়াশে ট্রাকের ধাক্কায় কৃষি শ্রমিকের মৃত্যু
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৪:৩০ পিএম 
তাড়াশে ট্রাকের ধাক্কায় কৃষি শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া ৮ নং ব্রিজ এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় কৃষি শ্রমিক মো. শরিফুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোর রাত সাড়ে ৪ টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া ৮ নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম মাগুরা বিনোদ ইউনিয়নের নলুয়াকান্দি গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান মজনু জানান, ভোর রাত ৪ টার দিকে মহিষলুটি বিশ্বরোড থেকে কয়েকজন কৃষি শ্রমিক কাজের সন্ধানে মিনি ট্রাক যোগে নাটোর জেলার বড়াইগ্রাম থানার নয়াবাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে হামকুড়িয়ার ৮ নং ব্রিজ নামক স্থানে মিনি ট্রাকটি দাঁড়িয়ে জরুরি কাজ করছিল। এমন সময় ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মিনি ট্রাকের ছাদ থেকে পরে বেশ প্রয়োজন শ্রমিক পড়ে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহতদের মধ্যে শরিফুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, এখন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু  তাড়াশ-সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: