ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী‌দের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে: মেয়র লিটন

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের না‌মে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক

2024-07-24T19:27:09+00:00
2024-07-24T19:27:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী‌দের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে: মেয়র লিটন
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৭:২৭ পিএম 
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী‌দের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে: মেয়র লিটন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের না‌মে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত-শিবির। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী‌দের দেশবিরোধী ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে চলমান পরিস্থিতি নি‌য়ে রাজশাহীর ব্যবসায়ী নেতৃবৃন্দ, পবা উপজেলার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৩/২০১৪ সালে যারা আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল, সেই সন্ত্রাসীরা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ড চা‌লি‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই হিংসায় জ্বলে ধ্বংসযজ্ঞ চালা‌চ্ছে দেশ বিরোধীরা। 

তিনি আরও বলেন, রাজশাহী আমাদের নিয়ন্ত্রণেই ছিল। সে কারণে সন্ত্রাসীরা নগরীতে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারেনি। ভবিষ্যতেও আমরা এভাবে সতর্ক থাকবো। যাতে কেউ যেন কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে। আমরা জনগণের জানমালার নিরাপত্তায় মাঠে আছি, থাকবো। 

রাসিক মেয়র বলেন, রাজশাহীর পরিবেশ যেহেতু শান্তিপূর্ণ আছে, সে জন্য যত বেশি সময় সম্ভব কারফিউ শিথিলের জন্য আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, আমরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে সমর্থন করি না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা প্রমাণ করেছি রাজশাহীর মানুষ শান্তি প্রিয়। মেয়র খায়রুজ্জামান লিটনের সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে রাজশাহীতে কোন নৈরাজ্য সৃষ্টি করতে পারেনি দুর্বৃত্তরা। রাজশাহীবাসীর নিরাপত্তায় মেয়র লিটন সব সময় মাঠে ছিলেন। সভায় রাজশাহীতে সকাল-সন্ধ্যা কারফিউ শিথিল, নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার, সাবেক এমপি রায়হানুল হক রায়হান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি তবিবুর রহমান শেখ, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান।

সভায় ব‌্যবসায়ী‌দের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু, আরডিএ ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার এসোসিয়েশন (রেডা) এর সভাপতি তৌফিকুর রহমান লাভলু, রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, মহানগর পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, রাজশাহী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, কাঁচাবাজার সমিতির সভাপতি জয়নাল আবেদিন চাঁদ, মৎস খামার মালিক সমিতির সদস্য সচিব খায়রুল বাশার প্রমুখ। সঞ্চালনা করেন রাজশাহী চেম্বারের পরিচালক সাদরুল ইসলাম। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরআই




  বিষয়:   রাজশাহী মেয়র-খায়রুজ্জামান লিটন  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: