পিকআপের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহে সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক ও কলেজ ছাত্র ইকবাল হোসেন (১৮) নামে একজন নিহত হয়েছে। এসময়

2024-07-25T17:02:36+00:00
2024-07-25T17:02:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পিকআপের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৫:০২ পিএম 
পিকআপের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ঝিনাইদহে সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক ও কলেজ ছাত্র ইকবাল হোসেন (১৮) নামে একজন নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল থাকা পারভেজ হোসেন নামে আরেক আরোহী আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার বৈডাঙ্গা বাজারের ইটভাটা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত ইকবাল হোসেন সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইকবাল নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে হলিধানী বাজারের দিকে আসছিল। পথমধ্যে বৈডাঙ্গা বাজারের ইটভাটার নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকাপভ্যান তাদের সজোরে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত পারভেজকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আরআই




  বিষয়:   সড়ক দুর্ঘটনা  এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: