ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া এলাকায় এ

2024-07-25T19:27:53+00:00
2024-07-25T19:27:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৭:২৭ পিএম 
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- উপজেলার জিনদপুর গ্রামের হাফেজ মিয়ার ছেলে রাব্বি (২১), মালাই গ্রামের কাদির মেম্বারের ছেলে পিয়াস ও কুমিল্লার মুরাদনগর উপজেলার টংকি ইউনিয়নের বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে ছাব্বির। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাব্বির মোটরসাইকেল যোগে নবীনগর আসার পথে চারপারা ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরীত থেকে আসা রাব্বির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছাব্বির মারা যায়। এ সময় গুরুতর আহতাবস্থায় অপর দুই মোটরসাইকেল আরোহী রাব্বি ও পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেয়ার পথে মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা গেছেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  মোটরসাইকেলের সংঘর্ষ  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: