চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে চিকিৎসা শেষে সপরিবারে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরনবী নামের এক সত্তরোর্ধ্ব বৃদ্ধ নিহত হয়েছেন। এই

2024-07-25T19:38:34+00:00
2024-07-25T19:38:34+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৭:৩৮ পিএম 
চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
লক্ষ্মীপুরে চিকিৎসা শেষে সপরিবারে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরনবী নামের এক সত্তরোর্ধ্ব বৃদ্ধ নিহত হয়েছেন। এই সময় আহত হন নিহতের স্ত্রী হোসনে আরা বেগম ও পুত্রবধূ সুইটি আক্তারসহ আরও তিন জন। এরমধ্যে সিএনজি চালক রহমানসহ দুইজনকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের মান্দারি ইউনিয়নের যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শ্বশুর নুরনবী ও শাশুড়ি হোসনে আরাকে ডাক্তার দেখিয়ে লক্ষ্মীপুর জেলা শহর থেকে সিএনজি অটোরিকশা করে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর নিজ বাড়ি যাচ্ছিলেন গৃহবধূ সুইটি আক্তার। পথে শাফায়েত নামে আরেক যাত্রী সিএনজিতে উঠেন। পথিমধ্যে সিএনজিটি ঘটনাস্থল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা স্টার লাইন নামের যাত্রীবাহী একটি বাসের সাথে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতিতে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক রহমান, বৃদ্ধ নুরনবী ও তার স্ত্রী হোসনে আরাকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকায় নেয়ার পথে বৃদ্ধ নুর নবী মারা যান।

আহত সিএনজি যাত্রীরা হলেন- উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজি হাট এলাকার বাসিন্দা নিহত নুরনবীর স্ত্রী হোসনে আরা বেগম ও পুত্রবধূ সুইটি আক্তার। অপর আহতরা হলেন- বাঙাখা এলাকার আবুল বাসারের ছেলে সিএনজি চালক রহমান ও  শাফায়েত হোসেন। তিনি একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং বাঙাখা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেলের অফিসার আরমান হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ৬ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে তিন জনের জীবননাশের আশঙ্কা থাকায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনায় নুর নবী নামের এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনাস্থল থেকে স্টার লাইনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  বৃদ্ধার মৃত্যু  লক্ষ্মীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: