নাসিরনগরে দুই মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরিফ মিয়া (২৭) ও ছাত্তার মিয়া ওরফে ছত্তর মিয়া (২৮) নামে দুই মাদকসেবীকে ১ বছর করে কারাদণ্ড প্রদান

2024-07-25T21:43:02+00:00
2024-07-25T21:43:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নাসিরনগরে দুই মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৯:৪৩ পিএম 
নাসিরনগরে দুই মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরিফ মিয়া (২৭) ও ছাত্তার মিয়া ওরফে ছত্তর মিয়া (২৮) নামে দুই মাদকসেবীকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুল হক ভূইয়া তাদেরকে এই কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আরিফ মিয়া উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের চান্দ আলীর ছেলে আরিফ মিয়া ও ছাত্তার মিয়া ওরফে ছত্তর মিয়া একই গ্রামের আরাজ মিয়ার ছেলে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আরিফ মিয়া ও ছাত্তার মিয়া ওরফে ছত্তর মিয়া দীর্ঘদিন ধরে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর আশ্রয়ণ কেন্দ্রে  গিয়ে মাদক সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এস.আই বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ দুপুরে লক্ষীপুর আশ্রয়ণ কেন্দ্র থেকে মাদক সেবনকারী আরিফ মিয়া ও ছত্তর মিয়াকে গ্রেফতার করে। 

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুল হক ভূইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও একই সাথে দুইজনকেই ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের মাদক বিরোধী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   ভ্রাম্যমাণ আদালত-অভিযান  মাদকসেবীকে কারাদণ্ড  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: