সন্ত্রাস-নৈরাজ্য জনগণকেই প্রতিহত করতে হবে: হুইপ ইকবালুর রহিম

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু কন্যা আজকে উন্নয়নের রোল

2024-07-27T16:27:48+00:00
2024-07-27T16:27:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সন্ত্রাস-নৈরাজ্য জনগণকেই প্রতিহত করতে হবে: হুইপ ইকবালুর রহিম
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৪:২৭ পিএম 
সন্ত্রাস-নৈরাজ্য জনগণকেই প্রতিহত করতে হবে: হুইপ ইকবালুর রহিম
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু কন্যা আজকে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নকে ব্যাহত করার জন্য বাংলাদেশকে একটি অকার্যকর ও একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি, জামাত-শিবির ও যারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত তারাই গত কিছুদিন ধরে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে। 

শনিবার (২৭ জুলাই) বিএনপি, জামাত-শিবির কর্তৃক দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর স্থান পরিদর্শন করেন এবং সাংবাদিকদের প্রেস ব্রিফিং ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, সন্ত্রাসীরা নাগরিক জীবনকে বিপন্ন করে তুলেছে। তারা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য মেট্রোরেলের স্টেশনগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। পদ্মা সেতু ভবন আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। আগুনের সাথে গান পাউডার ব্যবহার করেছে তারা। এ ছাড়াও বিটিভিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে হামলা করেছে তারা। 

হইপ বলেন, বঙ্গবন্ধু কন্যা আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পরিক্রমায় আমরা আছি। আজকে সাংবাদিকরা ডিজিটালের মাধ্যমে দ্রুত আপনাদের নিউজ দেশ-বিদেশে এবং আপনাদের অফিসের নিউজ সরবরাহ করতে পারছেন। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কারণে। বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে চায়।

তিনি বলেন, আমাদের বিভিন্ন সার্ভার স্টেশনগুলোতে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। সাবমেরিন কেবল, যেগুলো মাটির নিচ দিয়ে যায়, কিছু কিছু জায়গায় মাটির উপরে থাকে। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে উপরের অংশটুকু কেটে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা। এই কারণে আজকে গোটা দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়েছে। জনগণের দুর্ভোগ হচ্ছে, কষ্ট হচ্ছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছি, বিশৃঙ্খলা ঘটিয়েছি, যারা মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, থানা লুট করেছে, নরসিংদীতেও কারাগারে হামলা করেছে তাদের বিরুদ্ধে জনগণকেই প্রতিহত করতে হবে। 

যারা নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাস সৃষ্টি করেছে, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বিএনপি, জামাত-শিবির দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর এবং মোটরসাইকেল অগ্নিসংযোগ করেছে। অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরা আহত হয়েছে। সন্ত্রাসী ও নৈরাজ্যকারী বিএনপি-জামাত শিবিরের যারা এই অপচেষ্টা করেছে তারা যতই শক্তিশালী হউক না কেন আমরা আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাউকেও ছাড় দেয়া হবে না। 

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি সুলতানা বুলবুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   হুইপ ইকবালুর রহিম  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: