গাইবান্ধায় বাম দলগুলোর শোক মিছিল

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনে মানুষ হত্যার প্রতিবাদ ও নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এ মিছিল

2024-07-27T17:44:23+00:00
2024-07-27T17:44:23+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় বাম দলগুলোর শোক মিছিল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৫:৪৪ পিএম 
গাইবান্ধায় বাম দলগুলোর শোক মিছিল
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনে মানুষ হত্যার প্রতিবাদ ও নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে থেকে শোক মিছিলটি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারাদেশে বিভিন্ন মেস থেকে নিরপরাধ ছাত্র-শ্রমিককে গ্রেফতারের নিন্দা জানিয়ে সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে এ গণ গ্রেফতার বন্ধ, গ্রেফতারদের মুক্তি ও হত্যার বিচার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, কারফিউ প্রত্যাহার, শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়কারীসহ সাধারণ ছাত্রদের নিরাপত্তা প্রদান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার দাবি জানান। সেই সঙ্গে ছাত্র হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার ব্যর্থতার দায়ে শেখ হাসিনার পদত্যাগের দাবি জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।

অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে বাম গণতান্ত্রিক জোট ছাড়াও শনিবার বেলা ১২টার দিকে শহরে শোক মিছিল বের করে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন। মিছিলটি গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে পৌরপার্কে শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এরআগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য মনজুর আলম মিঠু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহবায়ক জাহিদুল হক প্রমুখ।

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচার ও হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করে সমাবেশে বক্তারা বলেন, অগণতান্ত্রিক কারফিউ দিয়ে জনগণের অধিকার অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাই অবিলম্বে এই অগণতান্ত্রিক কারফিউ তুলে দিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। ইন্টারনেট চালু করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে এবং সরকারের পদত্যাগ করতে হবে। এই দাবিতে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাম দলের শোক মিছিল  গাইবান্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: